মাদার তেরেসার সম্মানে যুক্তরাষ্ট্রে ডাকটিকিট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবহিতৈষী মাদার তেরেসার সম্মানে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মাদার তেরেসার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত রোববার যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ এই ডাকটিকিট প্রকাশ করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।ডাকটিকিট প্রকাশ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি গির্জায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪৪ সেন্ট মূল্যমানের ওই ডাকটিকিটে শিল্পী টমাস ব্লাকশিয়ার দ্বিতীয়’র আঁকা মাদার তেরেসার ছবি রয়েছে।অনুষ্ঠানে পোস্টমাস্টার জেনারেল জন পটার বলেন, ‘অনেক সময় ডাকটিকিটকে জাতির “কলিং কার্ডস” বলে উল্লেখ করা হয়। কারণ এর মধ্য দিয়ে ডাকটিকিটের ব্যক্তিরা জাতীয়, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছাতে পারেন। তাঁরা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মনোযোগ আকর্ষণ করেন এবং এই বিষয়টি মাদার তেরেসা সম্পর্কে নিঃসন্দেহে সত্য, যিনি মনেপ্রাণে মানবজাতির মর্যাদা এবং দরিদ্র, অসুস্থ, এতিম ও মুমূর্ষু মানুষের পক্ষে ক্লান্তিহীনভাবে কাজ করেছেন। এ কারণে আমি খুবই গর্বিত যে আমাদের দেশ ১৯৯৬ সালে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার পরপর এ ধরনের দীর্ঘস্থায়ী স্মারক প্রকাশ করে মাদার তেরেসাকে সম্মানিত করেছে।’