মাদারের নামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদার তেরেসার নামে এবার বিশেষ ডাকটিকিট প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই ডাকটিকিট প্রকাশ করবে মার্কিন ডাক বিভাগ। মার্কিন ডাক বিভাগ জানায়, দরিদ্র ও বিপন্ন মানুষের সেবায় মাদার তেরেসার অবদানের কথা স্মরণ করে এই বিশেষ ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। টমাস ব্লাকশিয়ারের আঁকা মাদার তেরেসার তৈলচিত্রের ছবি রয়েছে এই ডাকটিকিটে।