মাদুরোকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে দেশটির সরকার। দুজন সম্ভাব্য ঘাতক গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয়েছে। সরকারের দাবি, ওই হত্যার পরিকল্পনার সঙ্গে কলম্বিয়ার এক সাবেক প্রেসিডেন্ট জড়িত। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রড্রিগেজ কারাকাসে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১৩ আগস্ট প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে হত্যার জন্য দায়িত্বপ্রাপ্ত সন্দেহে দুই কলম্বিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁরা ১০ জনের একটি অভিজ্ঞ দলের সদস্য। দলের বাকি সদস্যরাও পরে ভেনেজুয়েলায় প্রবেশ করে প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার অভিযানে অংশ নিতেন। দলটি কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলবানো উরিবের হয়ে কাজ করছিল বলে মন্ত্রী নিশ্চিত করেছেন। উরিবে বলেছেন, তাঁর নামকে কলঙ্কিত করতেই এ অভিযোগ করা হয়েছে। এএফপি।