মাদুরোর হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে দিয়ে বলেছেন, দ্রব্যমূল্যের ব্যাপারে সরকারের ঘোষিত বিধিবিধান মেনে না চললে দোকানিদের গ্রেপ্তার করা হবে। গত শুক্রবারের তাঁর এ ঘোষণাকে গুরুত্বপূর্ণ পৌর নির্বাচনে আগে জনগণের মন জয় করার সাম্প্রতিকতম চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মাদুরো সরকারি কর্মকর্তাদের অননুমোদিত মূল্যবৃদ্ধির ঘটনা দেখলে কঠোরভাবে আইন প্রয়োগ এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। বাণিজ্যিক অফিসের ভাড়া কমানো এবং সম্পত্তির মালিকদের বিদেশি মুদ্রায় দাম পরিশোধের দাবি না করারও নির্দেশ দেন মাদুরো। এএফপি।