মানতে অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার এক বৌদ্ধ ভিক্ষু তিব্বতের দালাই লামাকে আধ্যাত্মিক নেতা মানতে অস্বীকৃতি জানিয়েছেন। দালাই লামা শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন বলে তাঁর সমালোচনাও করেন ওই বৌদ্ধ ভিক্ষু। গতকাল মঙ্গলবার গালাগোদাত্তি জানাসারা নামের ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘দালাই লামা শ্রীলঙ্কার বাস্তব অবস্থা সম্পর্কে অবগত নন। তিনি মুসলিম চরমপন্থীদের প্রচারণায় বিভ্রান্ত হয়েছেন।’ দালাই লামাকে পশ্চিমাদের সৃষ্টি বলেও উল্লেখ করেন তিনি। শ্রীলঙ্কার চরমপন্থী বৌদ্ধরা সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দোকানপাট, ঘরবাড়ি, মসজিদে হামলা ও আগুন দেয়। ওই সময় সহিংসতায় অন্তত চারজন নিহত হয়।
এএফপি