মানব উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে ভারত: অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সূচকে ভারতের অবস্থান প্রতিবেশী বাংলাদেশ, নেপাল ও ভুটানের পেছনে। নোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন নয়াদিল্লিতে গত শুক্রবার এ মন্তব্য করেন।অর্থনীতিবিষয়ক এক বৈঠকে অমর্ত্য সেন বলেন, দুঃখের বিষয় হলো, কেবল চীন নয় বাংলাদেশও প্রায় প্রতিটি সামাজিক সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কাও ভারতের চেয়ে এগিয়ে আছে।অমর্ত্য সেন বলেন, দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে শিক্ষা, গড় আয়ু, রোগ-প্রতিরোধ, প্রসূতিকালীন মৃত্যু প্রভৃতি সূচকে ভারত ১৯৯০ সালে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে নেমে যায়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে মানব উন্নয়নে ভারতের চেয়ে পিছিয়ে থাকা একমাত্র দেশ পাকিস্তান। কারণ, সন্ত্রাসের সঙ্গে জড়িত দেশটির নিজস্ব কিছু সমস্যা রয়েছে। পিটিআই।