মানবতাবিরোধী বলে গণ্য হতে পারে সিরিয়ার সহিংস হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ উপদেষ্টারা বলেছেন, সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সে দেশের নিরাপত্তা বাহিনী বারবার যে ধরনের সহিংস হামলা চালাচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য করা যেতে পারে।গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব বান কিন মুনের বিশেষ দুই উপদেষ্টা ফ্রান্সিস দেং ও এডওয়ার্ড লাক এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এক গণবিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। মানবাধিকারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ওপর সেনাসদস্যরা গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। এএফপি ও রয়টার্স।