মানবতার পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের সরব ভূমিকা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, হিংসার বিরুদ্ধে ও মানবতার পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের সরব ভূমিকা ছিল। তাঁর চেতনার ভিত্তি ছিল যুক্তি-নির্ভরতা।কলকাতার নেতাজি ভবনে গত সোমবার ‘এ ডিফারেন্ট ইউনিভার্সালিজম দ্য গ্লোবাল ভিশন অব রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড হিজ কন্টেম্পোরারিস’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করতে গিয়ে অমর্ত্য সেন এ কথা বলেন। নেতাজি রিসার্চ ব্যুরো ও কলকাতা মিউজিয়াম অব মডার্ন আর্ট এই আলোচনা সভার আয়োজন করে।অমর্ত্য সেন বলেন, শিক্ষাঙ্গনে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা অনভিপ্রেত। তাই হিংসার রাজনীতি বন্ধের ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, হিংসার রাজনীতি কেন চলছে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। হিংসার নেতিবাচক প্রভাব সমাজের অর্থনৈতিক উন্নয়নের ওপরও পড়ে। কিন্তু হিংসার প্রভাবে যখন মানুষের নিরাপত্তা ও জীবন বিপন্ন হয়ে পড়ে, তখন অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি গৌণ হয়ে দাঁড়ায়।