মানবাধিকার কমিশন গঠন করবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মানবাধিকার কমিশন গঠনের বিষয়টি অনুমোদন করেছে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। গতকাল শুক্রবার সিনেটে বিষয়টি অনুমোদিত হয়। ফারুক এইচ নায়েকের সভাপতিত্বে পার্লামেন্টের উচ্চকক্ষের বৈঠকে সর্বসম্মতিক্রমে মানবাধিকার বিল, ২০১২ অনুমোদিত হয়। এর ফলে কোনো গোয়েন্দা সংস্থা এখন বেআইনিভাবে কোনো নাগরিককে আটক করতে পারবে না। একই সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কমিশন ও পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হবে। বেআইনিভাবে কাউকে আটকে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কমিশন যেকোনো কারাগার—এমনকি গোপন কারাগারও পরিদর্শন করতে পারবে। এ ছাড়া দেশটিতে কাজ করে, এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো পূর্বানুমতি ছাড়া বিদেশি তহবিল পাবে কি না, তা নিয়ে কিছু সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে। ডন অনলাইন।