মানবাধিকার বিষয়ে উন্নতি করার অবকাশ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর দেশের মানবাধিকার পরিস্থিতির পক্ষ সমর্থন করে দাবি করেছেন, গত তিন দশকে এ ক্ষেত্রে চীনের অগ্রগতি বিস্ময়কর। তবে চীনের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতির অবকাশ আছে বলেও স্বীকার করেছেন তিনি।চীনের সম্ভাব্য আগামী নেতা ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সে দেশ সফর করছেন।ওয়াশিংটনে শি জিনপিংয়ের সঙ্গে জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। এ আলোচনায় চীনের মানবাধিকার পরিস্থিতি, সিরিয়া ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয় স্থান পায়। তাঁর সম্মানে পররাষ্ট্র দপ্তরে আয়োজিত মধ্যাহ্নভোজে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘তাঁদের সঙ্গে আলোচনায় আমি জোর দিয়ে বলেছি যে সংস্কার ও উদারীকরণ শুরুর পর গত ৩০ বছরের বেশি সময়ে মানবাধিকারের ক্ষেত্রে চীনের অসাধারণ স্বীকৃতি ও অর্জন রয়েছে।’ তিনি এ-ও বলেন, ‘মানবাধিকারের বিষয়ে সব সময়ই উন্নতির সুযোগ থাকে।’ এদিকে হোয়াইট হাউসে চীনা নেতার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় সমতার নীতির ভিত্তিতে চীনের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদকেরা বলেছেন, এ সময় ওবামার আচরণ উষ্ণ হলেও একই সঙ্গে ছিল দৃঢ়। বিবিসি।