মানুষের কারণে বিলুপ্ত অতিকায় কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি ছিল অতিকায় এক কচ্ছপ (জায়ান্ট টারটল)। পৃথিবী থেকে বিলুপ্ত দানবাকৃতির যেসব প্রাণী ‘মেগাফনা’ বলে পরিচিত, তাদের সঙ্গী ছিল ওরা। পৃথিবীতে মানবজাতির আগমনের আগে হাজার হাজার বছর ধরে টিকে ছিল কচ্ছপের এ প্রজাতিটি। মানুষ এসে মাংসের জন্য এই কচ্ছপ নিধন করতে থাকে। একপর্যায়ে নিশ্চিহ্ন হয়ে যায় ওরা। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে এটি বিলুপ্ত হয়ে যায়।সাম্প্রতিক এক গবেষণা থেকে এ তথ্য জানা যায়। অস্ট্রেলীয় একদল গবেষক বিলুপ্ত কচ্ছপের পায়ের কিছু হাড় আবিষ্কার করে তা নিয়ে গবেষণার পর তাঁরা উল্লিখিত সিদ্ধান্তে পৌঁছান। গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয় বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস অব দ্য ইউনাইটেড স্টেটস-এ (পিএনএএস)। পিএনএসএর প্রকাশিত তথ্য অনুযায়ী, অস্ট্রেলীয় গবেষকেরা প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর একটি দ্বীপে বিলুপ্ত অতিকায় একটি কচ্ছপের পায়ের হাড় আবিষ্কার করেন। তবে কচ্ছপটির মাথার খুলি বা খোলসের হাড় পাওয়া যায়নি। গবেষণার পর জানা গেছে, এ হাড়গুলো পৃথিবীতে মানুষের আবির্ভাবের প্রায় ২০০ বছর পরের। গবেষণায় আভাস পাওয়া গেছে, মানুষ মাংসের জন্য এসব কচ্ছপ দেদারছে নিধন করেছে। এতে একপর্যায়ে এ প্রজাতির কচ্ছপগুলো বিলুপ্ত হয়ে যায়। বিবিসি।