মানুষের পিঠে চড়ল ছাগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই আদ্যিকাল থেকে হাতি, ঘোড়াসহ বিভিন্ন প্রাণীর পিঠে চড়ছে মানুষ। কিন্তু এবার মানুষের পিঠে চড়েছে এক ছাগল। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেখা গেছে মজার এ দৃশ্য।

ডেইলি মেইলের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, আদ্দিস আবাবার একটি সড়ক ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁর ঘাড়ের ওপর দুই পা ও পিঠে দুই পা জড়িয়ে বেশ আরাম করে বসে আছে একটি ছাগল। মনিবের পিঠে চড়ে সে মহানন্দে চারপাশের দৃশ্য অবলোকন করছে।
অভিনব এ দৃশ্য কোনো এক ব্যক্তি ক্যামেরায় ধারণ করে ইউটিউবে পোস্ট করেন গতকাল বিকেলে। আর এরই মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউবের দর্শকদের মধ্যে। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় ২০ হাজার দর্শক।