মামলা করবেন স্ত্রী সুহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলোনিয়ামের বিষক্রিয়ায় ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হয়েছিল—এমন অভিযোগ এনে তাঁর স্ত্রী সুহা আরাফাত মামলা করবেন। তাঁর আইনজীবীর উদ্ধৃতি দিয়ে ফরাসি লো মাতাঁ দিমঁশ পত্রিকা গতকাল রোববার এ খবর দিয়েছে।সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আইনজীবী মার্ক বোনান্ট ওই পত্রিকাকে বলেন, ‘সুহা আরাফাত এই মাসের মধ্যেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, ফ্রান্সের একটি হাসপাতালে আরাফাতের মৃত্যু হয়। তাই এ বিষয়ে ফ্রান্সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুইজারল্যান্ডের ইনস্টিটিউট ফর রেডিয়েশন ফিজিক্স নমুনা পরীক্ষা করে ‘অস্বাভাবিক মাত্রায়’ বিষাক্ত পোলোনিয়ামের উপস্থিতি খুঁজে পায়। এএফপি।