প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরমাণু শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে ছোট দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসের করা মামলা খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এসব দেশের আরও তৎপর হওয়ার দাবিতে এ মামলা করা হয়েছিল। ২০১৪ সালে মার্শাল আইল্যান্ডস সরকার মামলাটি করেছিল যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ নয়টি দেশের বিরুদ্ধে। তবে অন্য ছয় দেশ রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইসরায়েল ও উত্তর কোরিয়া এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার স্বীকার করেনি। ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকার কিংবা দাবি করেনি। গতকাল বুধবার তিন দেশের মধ্যে প্রথম ভারতের বিরুদ্ধে করা মামলায় আদালত বলেন, ভারতের উত্থাপিত যুক্তি গ্রহণ করা হয়েছে; সিদ্ধান্ত হয়েছে—মামলাটি এ আদালতের এখতিয়ারভুক্ত নয়। রয়টার্স