মামলা স্থানান্তরের ওপর শুনানি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার মামলাটি দিল্লির বাইরে স্থানান্তরের আবেদনের ওপর শুনানি গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার এ আবেদনের ওপর শুনানি হবে।অভিযুক্ত আসামি মুকেশ সিংয়ের পক্ষে আইনজীবী এম এল শর্মা মামলাটি স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তাঁর শঙ্কা, দিল্লিতে বিবাদীরা ন্যায়বিচার না-ও পেতে পারেন। তিনি জানান, আদালতে কয়েকজন আইনজীবীর বিশৃঙ্খলার কারণে তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ নির্ধারিত শুনানি বুধবার পর্যন্ত স্থগিত করতে বাধ্য হন। এএফপি।