মারতেলিকে হাইতির প্রেসিডেন্ট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচনে হাইতির জনপ্রিয় সংগীত তারকা মিশেল মারতেলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একজন মুখপাত্র জানান, গত বুধবার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, মারতেলি ৬৭ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিরলান্দে মানিগাতকে পরাজিত করেছেন। আগামী ১৪ মে মারতেলির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা।একই দিন হাইতির পার্লামেন্ট নির্বাচনের ফলও ঘোষণা করা হয়। এতে দেখা যায়, বিদায়ী প্রেসিডেন্ট রেনে প্রেভালের রাজনৈতিক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ কারণে নতুন প্রধানমন্ত্রী বাছাই করার ক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট মারতেলিকে ঝামেলায় পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।গত বছরের নভেম্বর মাসে ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে প্রতারণা ও অনিয়মের অভিযোগ ওঠায় দেশটিতে বেশ কয়েক দিন ব্যাপক সহিংসতা হয়। নির্বাচনের ফল ঘোষণার ক্ষেত্রেও বিলম্ব ঘটে। এ মাসের শুরুর দিকে কমিশন নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে। ওই ফলাফলে দেখা যায়, মারতেলি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এপি ও এএফপি।