মারা গেল টারজানের সেই শিম্পাঞ্জি ‘চিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডগার রাইস বারোজের কাহিনি অবলম্বনে নির্মিত টারজান চলচ্চিত্র যুগ যুগ ধরে দর্শকদের মাতিয়েছে। টারজানের সহচর হিসেবে মানুষের মন জয় করে নিয়েছিল ‘চিতা’ নামের একটি শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জিটি ২৪ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা গেছে।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম হারবারের সানকোস্ট প্রিমেট অভয়ারণ্যের বাসিন্দা ছিল চিতা। এ অভয়ারণ্যের পরিচালক ডেবি কোব গতকাল বুধবার জানান, ২৪ ডিসেম্বর চিতা মারা যায়। শিম্পাঞ্জিটির কিডনি কাজ করছিল না। টাম্পা ট্রিবিউন সংবাদপত্রকে তিনি এ কথা জানান।পরিচালক ডেবি জানান, চিতা ঘুরে বেড়াতে, নখে রঞ্জনী লাগাতে আর মানুষের হাসিমুখ দেখতে পছন্দ করত। তিনি আরও জানান, শিম্পাঞ্জিটির মধ্যে অনেক মানবিক বোধ ছিল বলেও তাঁর মনে হয়েছে। এপি অনলাইন।