মারেকে আদালতে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের সুপ্রিম কোর্টে হাজির হওয়ার কথা। চলতি মাসের শুরুতে প্রাথমিক শুনানিতে তাঁর বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগের বিচার করার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। এএফপি।