মার্কিন অভিনেতা মাইকেল ডানকানের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অভিনেতা মাইকেল ক্লার্ক ডানকান গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গত জুলাই মাসে হূদেরাগে আক্রান্ত হন এই অভিনেতা।দ্য গ্রিন মাইল ছবিতে অভিনয়ের জন্য ২০০০ সালে অস্কার মনোনয়ন পান ডানকান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সহশিল্পী হ্যাংকস তাঁকে অভিনয়ের ‘জাদু’ বলে অভিহিত করেন। ডানকান ১৯৫৭ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন। মাইকেল ক্লার্ক ডানকান ঔপন্যাসিক স্টিফেন কিংয়ের দ্য গ্রিন মাইল উপন্যাসের জন কফে নামের একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন। ওই অভিনয়ের জন্য মাইকেল ডানকান স্মরণীয় হয়ে আছেন। বিবিসি।