মার্কিন আদালতে আবু হামজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধর্মীয় নেতা আবু হামজাসহ পাঁচজনকে গতকাল যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত শুক্রবার যুক্তরাজ্য তাঁদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। গতকাল নিউইয়র্কের আদালতে হাজির করার পরই তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে না পাঠানোর জন্য আবু হামজা, আদেল আবদুল বারী, খালেদ আল-ফাওয়াজ, বাবর আহমেদ ও তালহা আহসানের করা আবেদন নাকচ করে দেন যুক্তরাজ্যের উচ্চ আদালত। আবু হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের অভিযোগ ও জিহাদের আহ্বান জানানোর অভিযোগ আনা হয়েছে। বিবিসি।