মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিক অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই নাগরিক অপহৃত হয়েছেন। অপহৃত এ দুজনের সন্ধানে অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার কাবুলের কর্মকর্তারা এ কথা জানান। কাবুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অপহৃত দুজন সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়টির কাছে এক সড়ক থেকে চার-পাঁচজন বন্দুকধারী তাঁদের অপহরণ করে। এর সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কাবুলে অস্ট্রেলীয় দূতাবাস থেকে তাঁদের একজন নাগরিকের অপহৃত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানায় দূতাবাস। এ ছাড়া নিজেদের একজন নাগরিক অপহৃত হওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রয়টার্স