মার্কিন ঔপন্যাসিক গোর ভিডাল আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান মার্কিন লেখক ও রাজনৈতিক ধারাভাষ্যকার গোর ভিডাল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের নিজ বাসভবনে গত মঙ্গলবার সকালে ৮৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁঁর পরিবার এ খবর নিশ্চিত করেছে। নিউমোনিয়া-সংক্রান্ত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।জনপ্রিয় এই মার্কিন লেখক ২৫টি উপন্যাসের রচয়িতা। এগুলোর মধ্যে বিক্রির শীর্ষে রয়েছে বার অ্যান্ড মাইরা ব্রেকেনরিজ উপন্যাসটি। এ ছাড়া তিনি ২০০টির বেশি নিবন্ধ ও বেশ কয়েকটি নাটক রচনা করেন।ভিডাল ১৯৬০ ও ১৯৮২ সালে দুবার কংগ্রেস নির্বাচনে অংশ নেন। তবে দুবারই জয়ী হতে ব্যর্থ হন। ভিডাল মাত্র ১৯ বছর বয়সে প্রথম বই লেখেন। এর পরপরই তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের নাম লেখাতে সক্ষম হন। তাঁর দ্বিতীয় বই ছিল সমকামিতার ওপর লেখা, যা সে সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। বিবিসি।