মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন নরেন্দ্র মোদি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আগামী সেপ্টেম্বরে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়ে স্পিকার জন বোয়েনারকে চিঠি লিখেছেন মার্কিন দুই আইনপ্রণেতা৷ প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে ওই সময় মোদি ওয়াশিংটন সফরে যাবেন৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
কংগ্রেসের ওই দুই আইনপ্রণেতা হলেন এড রয়েস ও জর্জ হোল্ডিং৷ স্পিকারের উদ্দেশে ২০ জুন পাঠানো চিঠিতে তাঁরা লিখেছেন, ভারত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার৷ রাজনৈতিক, অর্থনৈতিক অথবা নিরাপত্তা সম্পর্ক—যে কারণেই হোক না কেন, দক্ষিণ এশিয়ায় ভারতের মতো যুক্তরাষ্ট্রের আর কোনো গুরুত্বপূর্ণ অংশীদার নেই৷ তাই ওই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে অবশ্যই মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে৷