প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক তথ্য কর্মসূচি ব্যুরোর সমন্বয়ক ম্যাকন ফিলিপস ঢাকায় আসছেন। ৮ থেকে ১১ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরের সময় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ম্যাকন। এ ছাড়া ঢাকায় অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টারে পরিবেশ দিবস উদযাপন ও উদ্যোক্তা-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরের সময় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হবেন ওবামা প্রশাসনের এই কর্মকর্তা।