মার্কিন কিশোর রোমেরোর বিশ্ব রেকর্ড
সবচেয়ে কম বয়সে সাতটি মহাদেশের শীর্ষ সাতটি পর্বতচূড়ায় আরোহণের রেকর্ড করেছে মার্কিন কিশোর জর্ডান রোমেরো (১৫)। আগের রেকর্ডটি ছিল ব্রিটিশ কিশোর জর্জ অ্যাটকিনসনের (১৬)।ছয় বছর আগে এ অভিযান শুরু করে রোমেরো। সর্বশেষ গত শনিবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট ভিনসন মাসিফ আরোহণ করে অভিযান শেষ করে সে।মাত্র ১০ বছর বয়সে সে প্রথম আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো আরোহণ করে। ১৩ বছর বয়সে আরোহণ করে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট।ক্যালিফোর্নিয়ার এই কিশোর শনিবার তার সৎমা লিগ অ্যান ড্রেইককে ফোন করে জানায়, সে মাউন্ট ভিনসন মাসিফের চূড়ায় পৌঁছেছে। এদিন রাতেই তার দলের বেস ক্যাম্পে ফিরে আসে সে।রোমেরোর ব্যক্তিগত ওয়েবসাইটে এখনই তার এই বিজয় উদ্যাপন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পাহাড় থেকে নেমে না আসা পর্যন্ত উদ্যাপনের জন্য অপেক্ষা করতে হবে।রোমেরো অন্যান্য পর্বতাভিযানের মধ্যে রয়েছে রাশিয়ার মাউন্ট এলব্রাস (২০০৭ সালের জুলাই), আর্জেন্টিনার মাউন্ট অ্যাকোনকাগুয়া (২০০৭ সালের ডিসেম্বর), যুক্তরাষ্ট্রের মাউন্ট ম্যাককিনলি (২০০৮ সালের জুন), ইন্দোনেশিয়ার কার্সটেনসজ পিরামিড (২০০৯ সালের সেপ্টেম্বর) ও অস্ট্রেলিয়ার কোসিউজকো (২০০৭ সালের এপ্রিল)। বিবিসি।