মার্কিন কৌতুক অভিনেতা লেসলি নিয়েলসেনের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও চলচ্চিত্রের কৌতুক অভিনেতা লেসলি নিয়েলসেন আর নেই। গত রোববার তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।নিয়েলসেনের ভাইপো ডগ নিয়েলসেন জানান, তাঁর চাচা রোববার ফ্লোরিডার ফোর্ট লডারডেইলের একটি হাসপাতালে মারা গেছেন। এ সময় স্ত্রী ও বন্ধুরা তাঁর পাশে ছিলেন।কানাডীয় বংশোদ্ভূত এই তারকা এয়ারপ্লেন চলচ্চিত্রে চিকিৎসকের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন। শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি তিনি দেড় শর মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন।নিয়েলসেন অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো দ্য পাসাইডন অ্যাডভেঞ্চার (১৯৭২), দ্য নেকেড গান সিরিজ (১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৪) ও রিপজেজড (১৯৯০)। এ ছাড়া ২০০১: এ স্পেস ট্রাভেসটি, স্ক্যারি মুভি থ্রি ও স্ক্যারি মুভি ফোর নামের জনপ্রিয় কিছু চলচ্চিত্র তাঁর ঝুলিতে রয়েছে।সেরা অভিনয়ের জন্য দুবার অস্কার জিতেছেন এই অভিনেতা। পুলিশ স্কোয়াড ও ডে বাই ডে কমেডি সিরিজে অভিনয়ের জন্য তিনি অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান দুবার। এএফপি।