মার্কিন ঘাঁটি স্থানান্তর নিয়ে আলোচনার জন্য ওকিনাওয়ায় নোদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল রোববার এক সফরে দেশটির ওকিনাওয়া দ্বীপে গেছেন। দ্বীপটির এক স্থান থেকে অন্য স্থানে বিতর্কিত একটি মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরে স্থানীয় বাসিন্দাদের রাজি করানোই তাঁর এ সফরের লক্ষ্য।গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর দ্বীপটিতে এটিই তাঁর প্রথম সফর। আজ সোমবার দ্বীপটির গভর্নর হিরোকাজু নাকাইমার সঙ্গে ঘাঁটি স্থানান্তর পরিকল্পনা নিয়ে তাঁর বৈঠকে বসার কথা। এএফপি।