মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার কমান্ডার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম শেখ খালেদ বিন আবদুল রেহমান আলহুসনাইন।গত বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হন আরও ১০ জন। দেশটির উপজাতীয় বিভিন্ন সূত্র গতকাল শনিবার এ খবর জানিয়েছে।সূত্রগুলো জানায়, উত্তর ওয়াজিরিস্তানের একটি গোপন আস্তানায় চালানো ওই হামলায় মারা গেছেন সংগঠনটির জ্যেষ্ঠ কমান্ডার আল হুসনাইন। প্রদেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তাঁরা আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতার নিহত হওয়ার বিষয়ে অবগত আছেন। কিন্তু তাঁর সঠিক পরিচয় বা তিনি কোন পদে অধিষ্ঠিত ছিলেন, সে সম্পর্কে নিশ্চিত নন। রয়টার্স।