মার্কিন দূতাবাস ছেড়েছেন চেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাস ছেড়েছেন। এরপর তিনি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে যান।সপ্তাহ খানেক আগে চেন গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানান, চেনের নিরাপত্তায় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পর ভিন্নমতাবলম্বী এই নেতা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। সেখানেই তিনি তাঁর পরিবারের সঙ্গে মিলিত হন। ওই কর্মকর্তা জানান, চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টেলিফোনে চেনের সঙ্গে কথাও বলেছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, চীন চেনের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে।চেনের ব্যাপারে ওয়াশিংটন বা বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেন গৃহবন্দিত্ব থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। কারণ, তাঁর চিকিত্সা প্রয়োজন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি।‘এক সন্তান’ নীতির দেশ চীনে চেন জোর করে গর্ভপাত করানোর বিপক্ষে ছিলেন। এর বিরুদ্ধে প্রচারাভিযানও চালান। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে গৃহবন্দী ছিলেন চেন। এএফপি, বিবিসি।