মার্কিন নাগরিকদের নির্দ্বিধায় হত্যা করার আহ্বান আওলাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি নেতা আনোয়ার আল আওলাকি মার্কিন নাগরিকদের নির্দ্বিধায় হত্যা করার আহ্বান জানিয়েছেন। জিহাদি ওয়েবসাইটগুলোতে পাঠানো একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ সংস্থা সাইট এ কথা জানায়। আওলাকি যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের দ্বৈত নাগরিক।সাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ মিনিটের এই ভিডিও বার্তায় আওলাকি বলেন, মার্কিনিদের হত্যা করতে কারও সঙ্গে পরামর্শ করবেন না। তিনি বলেন, শয়তানকে হত্যা করতে কোনো ফতোয়ার প্রয়োজন নেই। গত ২৩ অক্টোবর প্রচারিত এই ভিডিওচিত্রে আওলাকি আরবিতে কথা বলেন। এ সময় তিনি একটি ডেস্কের সামনে বসেছিলেন। তাঁর কোমরে একটি ছোরা গোঁজা ছিল। আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকা ও বিদেশি নাগরিকদের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার ইয়েমেনের আদালতে আওলাকিকে অভিযুক্ত করা হয়। তাঁকে জীবিত বা মৃত ধরার নির্দেশ দিয়েছেন আদালত। এএফপি।