মার্কিন নাগরিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের একটি আদালত দেশটির রাজতন্ত্র ও রাজাকে নিয়ে ব্লগে অবমাননাকর বিষয়বস্তু প্রকাশ করায় এক মার্কিন নাগরিককে গতকাল বৃহস্পতিবার আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।থাই বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক জো গর্ডন যুক্তরাষ্ট্রে বসে তাঁর ব্লগে থাই রাজা ভূমিবল আদুলাদেজের একটি বাতিল হয়ে যাওয়া জীবনী প্রকাশ করেছেন—এ অভিযোগে গত মে মাসে থাইল্যান্ড ভ্রমণের সময় দেশটির সরকার তাঁকে গ্রেপ্তার করে।রায়ের পর ব্যাংককের অপরাধ আদালতের বিচারক বলেন, ‘বিবাদী দোষী প্রমাণিত হয়েছেন। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু তিনি দোষ স্বীকার করায় আদালত তাঁর দণ্ড কমিয়ে দুই বছর ছয় মাস করেছেন।’জো গর্ডনের আইনজীবী জানিয়েছেন, তিনি এ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবেন না। তবে এক মাস পর রাজার কাছে দণ্ড মওকুফের জন্য আবেদন করবেন।ব্যাংককের মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ প্রাট এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, জো গর্ডনের দণ্ডের বিষয়ে মার্কিন দূতাবাস অবগত আছে। দূতাবাস তাঁকে সহায়তা দেবে। এএফপি।