মার্কিন নাগরিকের গাড়ি লক্ষ্য করে সৌদি আরবে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের তাবুক শহরে একজন গাড়িচালক এক মার্কিন নাগরিকের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বুধবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ওই সৌদি চালক গাড়ি নিয়ে মার্কিন নাগরিকের গাড়িতে ধাক্কা দেন। এরপর তিনি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে সেটা কোনো দুর্ঘটনা, নাকি সরাসরি আক্রমণ—এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তাবুক পুলিশ জানায়, শহরের একটি রাস্তায় ওই মার্কিন গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে সৌদি চালক গাড়ি নিয়ে তাঁর গাড়িতে ধাক্কা দেন। এর পরই তিনি গাড়ি লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন। সৌদি আরবে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আল-কায়েদা বিদেশি নাগরিক ও তাদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার প্রচারণা চালায়। ওই সময়ে সৌদি জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। সে সময় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার বা হত্যা করা হয়। রয়টার্স।