মার্কিন নিরাপত্তা প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনগাজির মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা-প্রধান এরিক বসওয়েল পদত্যাগ করেছেন। বরখাস্ত করা হয়েছে আরও তিনজনকে। তবে এই তিনজনের পরিচয় প্রকাশ করা হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন উপ-দূতাবাসে এক সন্ত্রাসী হামলা হয়। এতে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন মার্কিন নাগরিক নিহত হন। এ ঘটনায় অ্যাকাউন্টাবিলিটি রিভিউ বোর্ড (এআরবি) তদন্ত করে। তিন মাসের তদন্ত শেষে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে এআরবি।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, এআরবি চারজন কর্মকর্তার ভূমিকা মূল্যায়ন করেছে। বিবিসি।