ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ‘পুঁজিপতিদের যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনে বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্রের ২০১২ সালের সাধারণ নির্বাচনে আনুমানিক ৬০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়, যা দেশটির ইতিহাসে সর্বাধিক ব্যয়বহুল নির্বাচন।ইন্দোনেশিয়ায় গতকাল পঞ্চম বালি ডেমোক্রেসি ফোরামের উদ্বোধনী দিনে মার্কিন নির্বাচনের কড়া সমালোচনা করে আহমাদিনেজাদ বলেন, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দিকে একবার তাকিয়ে দেখুন, জনগণের বহু আকাঙ্ক্ষিত নির্বাচনটি পুঁজিপতিদের যুদ্ধক্ষেত্র বিপুল পরিমাণ অর্থ খরচের উপলক্ষে পরিণত হয়েছে।’ওবামা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পরই আহমাদিনেজাদ এ মন্তব্য করলেন।তবে ইরানি প্রেসিডেন্ট ওবামার পুনর্নির্বাচন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। গণতন্ত্রের ধারক বলে যারা দাবিদার, তাদের হঠকারি মনোভাবের তিনি কঠোর সমালোচনা করেন। এএফপি।