মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিদায়ের দুই ঘণ্টার কম সময়ের ব্যবধানে জন কেরি নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সে দেশের সুপ্রিম কোর্টের বিচারক এলেনা কাগান ক্যাপিটল হিলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেরির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। স্ত্রী তেরেসা, মেয়ে ভ্যানেসা, ভাই ক্যামেরন এবং তাঁর সিনেট সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনা এই ঐতিহাসিক দিনটির ওপর কালো ছায়া ফেলেছে। আঙ্কারার হামলায় এক স্থানীয় তুর্কি নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার পাঁচ মাসের কম সময়ে এ ঘটনা ঘটল। বেনগাজি হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স ও অপর তিন মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। এএফপি।