মার্কিন প্রতিনিধি পরিষদে অর্থনৈতিক সংস্কার বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক সংস্কারের জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। ২৩৭-১৯২ ভোটে বিলটি পাস হয়। এখন বিলটি অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আশা করছেন, এ সপ্তাহের শেষ নাগাদ বিলটি আইনে পরিণত হবে। এর আগে ২০০৮ সালে ওবামা অর্থনৈতিক মন্দা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের কথা বলেছিলেন।সংস্কারটি বাস্তবায়িত হলে একটি ফেডারেল এজেন্সি তৈরি করা হবে। এ এজেন্সি গ্রাহক ঋণ তত্ত্বাবধান করাসহ জটিল লেনদেনগুলো নিয়ন্ত্রণ করবে। এক বার্তায় ওবামা বলেন, অতীতে জটিল লেনদেনগুলোর পর্যবেক্ষণ এড়িয়ে যাওয়া হতো। কিন্তু সংস্কারের ফলে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে। বিবিসি অনলাইন।