মার্কিন প্রতিনিধি পরিষদে বড় অঙ্কের প্রতিরক্ষা ব্যয় বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন প্রতিনিধি পরিষদ গত শুক্রবার বড় অঙ্কের প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ বিল পাস করেছে। পাশাপাশি প্রেসিডেন্ট বারাক ওবামার শক্তিশালী সামরিক কৌশলের রূপরেখা হ্রাসের বিষয়টি প্রত্যাখ্যান এবং সামরিক ব্যয়ের ক্ষেত্রে হোয়াইট হাউসের সীমা অগ্রাহ্য করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৯৯-১২০ ভোটে জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ)-২০১৩ পাস হয়েছে। এই আইনে আগামী অর্থবছরে প্রতিরক্ষা বিভাগ ও সংশ্ল্লিষ্ট অন্যান্য সংস্থার জন্য ৫৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের অনুমোদন করা হয়েছে।এ ছাড়া আফগানিস্তান যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের জন্য আরও আট হাজার ৮৫০ কোটি ডলার ব্যয় করা হবে। তবে এবার প্রতিনিধি পরিষদে সন্দেহভাজন সন্ত্রাসীদের অনির্দিষ্টকাল আটক রাখার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণের পক্ষে মত প্রকাশ করেছে। এএফপি।