মার্কিন বাবুর্চির নিষ্ঠুরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত স্ত্রীকে চার দিন ধরে সেদ্ধ করেন যুক্তরাষ্ট্রের একজন বাবুর্চি। খুনের অভিযোগ থেকে রেহাই পেতে আলামত নষ্ট করতেই তিনি ওই কাজ করেন বলে আদালতকে জানিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত গত বৃহস্পতিবার ডেভিড ভিয়েন (৪৯) নামের ওই ব্যক্তিকে ‘দ্বিতীয় মাত্রা’র (স্বেচ্ছাপ্রণোদিত নয় এমন) খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেছেন। আগামী ২৭ নভেম্বর তাঁর বিচারের রায় ঘোষণার কথা। রায়ে তাঁর ১৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।আদালতে ছয় দিন ধরে বিচার চলাকালে ভিয়েন জানান, ২০০৯ সালের অক্টোবর মাসের কোনো এক রাতে স্ত্রী ডন (৩৯) যাতে পালিয়ে না যান সে জন্য একটি বিশেষ ধরনের ফিতা দিয়ে তাঁকে বেঁধে ঘুমাতে যান। চার ঘণ্টা পর জেগে দেখেন তিনি মারা গেছেন। এতে ভিয়েন আতঙ্কিত হয়ে ওঠেন। পরে খুনের দায় থেকে রক্ষা পেতে মরদেহটি একটি বড় ড্রামে ঢুকিয়ে তা অনবরত সেদ্ধ করা শুরু করেন।ভিয়েন বলেন, ‘চার দিন ধরে তাঁকে এভাবে সেদ্ধ করি। পরে সেটি ঠান্ডা করে ড্রাম থেকে উঠিয়ে আবর্জনার স্তূপে ফেলে আসি।’ এরপর কয়েক বছরেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। এএফপি।