মার্কিন বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত মঙ্গলবার যাত্রীবাহী একটি বিমানে আল-কায়েদার বোমা রয়েছে বলে চিৎকার শুরু করেন পাইলট। এরপর তাঁর সহযোগী বিমানটি জরুরি অবতরণ করান।নিউইয়র্ক থেকে নেভাদার লাস ভেগাসগামী বিমানটি ওই ঘটনার পর গতিপথ বদলে টেক্সাসের অ্যামারিলোর পথে নিয়ে যাওয়া হয়। আসন ছেড়ে ওই পাইলট বিশ্রামকক্ষে গিয়েছিলেন। কিছুক্ষণ পরই বেরিয়ে এসে তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘ইরাক, আল-কায়েদা, সন্ত্রাসবাদ! আমরা সবাই নেমে যাচ্ছি।’হেইডি কার্গ নামের একজন যাত্রী বলেন, পাইলট অস্বাভাবিক আচরণ করছিলেন। তাঁকে শান্ত করতে গেলে তিনি বাধা দেন। তবে যাত্রীরা তাঁকে আটকে রাখতে সক্ষম হন। এএফপি।