মার্কিন রাষ্ট্রদূত হত্যার জন্য পুরস্কার ঘোষণা আল-কায়েদার
ইয়েমেনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ও আরব দেশগুলোতে নিয়োজিত মার্কিন সেনাদের হত্যার জন্য ‘পুরস্কার’ ঘোষণা করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। আল-কায়েদা জঙ্গিদের প্রকাশিত এক অডিও বার্তার উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ এ কথা জানায়। এসআইটিই গ্রুপ জানায়, একিউএপি বলেছে, ইয়েমেনের রাজধানী সানায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেরাল্ড ফেয়ারস্টেইনকে যে হত্যা করতে পারবে, তাকে তারা পুরস্কার হিসেবে তিন কেজি স্বর্ণ দেবে। এ ছাড়া মার্কিন সেনাদের হত্যা করতে পারলে তারা ২৩ হাজার ৩৫০ ডলার দেবে। এ ঘোষণার মেয়াদ ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে।এর আগে গত সেপ্টেম্বর মাসে হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে একিউএপি মুসলিম দেশগুলোতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতদের হত্যা করতে মুসলমানদের প্রতি আহ্বান জানায়। রয়টার্স।