মার্কিন রাষ্ট্রদূতকে জার্মানির জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে মার্কিন গোয়েন্দাদের আড়িপাতা নিয়ে দুই মিত্র রাষ্ট্রের টানাপোড়েন শুরু হয়েছে। ছবি: রয়টার্স
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে মার্কিন গোয়েন্দাদের আড়িপাতা নিয়ে দুই মিত্র রাষ্ট্রের টানাপোড়েন শুরু হয়েছে। ছবি: রয়টার্স

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আড়ি পেতেছিলেন, এমন অভিযোগ পাওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বি এমারসনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মেরকেল গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করে তাঁর ওপর মার্কিন গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তির ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তিনি ওবামাকে আরও বলেন, যদি সত্যিই এ ধরনের গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটে থাকে তবে তা ‘বিরাট বিশ্বাসভঙ্গের বিষয়’।