মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।
আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান।
মেহসুদ গত শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। পাকিস্তান সরকার ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী নাসের আলি খান বলেছেন, ‘এটা একজন ব্যক্তিকে হত্যা নয়, এটা সব ধরনের শান্তি তত্পরতার মৃত্যু।’
পাকিস্তানের এমন প্রতিক্রিয়ার জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে মেহসুদ নিহত হওয়ার পর খান সাইদ সাজনা ওরফে খালিদকে সংগঠনটির নতুন প্রধান নির্বাচিত করেছে টিটিপি।

টিটিপি গতকাল শনিবার হুমকি দিয়ে বলেছে, একের পর এক আত্মঘাতী হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়া হবে।