মার্কিন সামরিক স্কুলের পাঠ্যসূচিতে ইসলামের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক স্কুলে ইসলাম সম্পর্কে যা শেখানো হচ্ছে, তা ‘সম্পূর্ণ আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। সামরিক স্কুলে পড়ানো ইসলামবিষয়ক ওই পাঠ্যসূচিকে (কোর্স) মুসলমানদের শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে।মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি সামরিক স্কুলে ওই কোর্সটি পড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি অন্য সামরিক স্কুলে ইসলাম সম্পর্কে কী শিক্ষা দেওয়া হয়, তা-ও খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।ভার্জিনিয়ার নরফোকের জয়েন্ট ফোর্সেস স্টাফ কলেজে ইসলামবিষয়ক ঐচ্ছিক ওই পাঠ্যসূচি এক বছর ধরে পড়ানো হচ্ছে। গত মাসে ওই পাঠে অংশগ্রহণকারী একজন সামরিক কর্মকর্তা প্রথমবারের মতো এ নিয়ে অভিযোগ করেন। এর পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পাঠ্যসূচিটি কীভাবে অনুমোদন পেল এবং কী কারণে এটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হলো, এখন এর তদন্ত চলছে।জেনারেল ডেম্পসি ওই পাঠ্যসূচি ব্যাখ্যা করে বলেছেন, ‘ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক সচেতনতার যে বিষয়টি মার্কিন সমাজ মর্যাদা দিয়ে আসছে, এটি সেই মূল্যবোধের পরিপন্থী এবং এটি আপত্তিকর, প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বজ্ঞানহীন।’ ইসলামবিষয়ক ওই পাঠ্যসূচি সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধের’ বিষয়টি সমর্থন করে। এমনকি মুসলমানদের জন্য অতি পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনায় সম্ভাব্য পারমাণবিক হামলারও পক্ষপাতী। এ ছাড়া পাঠ্যসূচিতে এমনভাবে ইসলামকে উপস্থাপন করা হয়েছে, যাতে মার্কিন সেনা কর্মকর্তারা ভাবতে বাধ্য হবেন, ইসলাম সরাসরি তাঁদের শত্রু।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্বীকার করেছে, পাঠ্যসূচিতে ‘কিছু অস্বাভাবিক’ বিষয় রয়েছে। বিবিসি।