মার্কিন সুপ্রিম কোর্টে ভোটাধিকার আইনের প্রতি চ্যালেঞ্জ শুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ভোটাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ ধারার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানি হবে দেশটির সুপ্রিম কোর্টে। নির্বাচনে বৈষম্য দূর করতেই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে এতে বর্ণবাদবৈষম্যের সুযোগ রয়েছে বলে অভিযোগ এনে আলাবামা অঙ্গরাজ্যে এটি চ্যালেঞ্জ করা হয়। বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পরপরই ভোটাধিকার আইনটিকে চ্যালেঞ্জ করা হয়। এ ব্যাপারে ২০১৩ সালের প্রথমদিকে শুনানি ও জুনের শেষদিকে রায়ের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে বেসামরিক অধিকারবিষয়ক বিভিন্ন আইনের মধ্যে ভোটাধিকার আইনটি বেশ তাৎপর্যপূর্ণ। পুরোনো এই আইন কংগ্রেসের উভয় কক্ষে ভোটাভুটির মধ্য দিয়ে ২০০৬ সালে ২৫ বছর মেয়াদে পুনরায় কার্যকর হয়। আইনটির ব্যাপারে মার্কিন কংগ্রেস এখতিয়ারবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে কি না, খতিয়ে দেখা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছেন। বিবিসি।