প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত তালেবান জঙ্গিদের ওপর প্রস্রাব করা ও লাশের সঙ্গে বিশেষ ভঙ্গিমায় ছবি তোলার ঘটনায় একজন মার্কিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে। সামরিক আদালতের বিচারে পৃথক দুটি অভিযোগে তাঁর পদাবনতি ও ৫০০ ডলার জরিমানা করা হবে। গত বৃহস্পতিবার মেরিন কোরের বরাত দিয়ে এ কথা জানানো হয়।নর্থ ক্যারোলাইনার লেজেউন ক্যাম্পের সামরিক আদালতে মেরিন সেনা স্টাফ সার্জেন্ট জোসেফ চ্যাম্বলিনের বিচার চলছে। ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই ঘটনাটি ঘটে। রয়টার্স।