মার্কিন সেনা মুক্তির ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিশেষ বাহিনীর হাতে সেনাসদস্য বোয়ি বার্গদলকে তুলে দেওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে তালেবান৷ খবর গার্ডিয়ানের৷
গত শনিবার বার্গদলকে মুক্তি দেয় তালেবান৷ বিনিময়ে যুক্তরাষ্ট্র ুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকা পাঁচ তালেবান জঙ্গিকে মুক্তি দেয়৷
গুয়ানতানামো বে কারাগার ও মুক্তি পাওয়া তালেবান নেতাদের কাতারে পেঁৗছানোর ছবি দিয়ে ভিডিওটি শুরু হয়েছে৷ চার মিনিটের মাথায় বার্গদলকে দেখানো হয়৷ এ সময় তাঁকে একটি ট্রাকে অপেক্ষা করতে দেখা যায়৷ ভিডিওটির পরবর্তী অংশে বার্গদল একটি গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন৷ একপর্যায়ে দুটি হেলিকপ্টার দেখা যায়৷ একটি হেলিকপ্টার অবতরণ করে তাকে তুলে নেয়৷