মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীতে এ বছর আত্মহত্যার হার খুব বেড়ে গেছে। প্রতিদিন গড়ে একজন করে মার্কিন সেনা আত্মহত্যা করছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পেন্টাগন জানায়, এ বছরের ৩ জুন পর্যন্ত কর্তব্যরত সেনাদের মধ্যে ১৫৪ জন আত্মহত্যা করেছেন। গত বছর এ সময় পর্যন্ত আত্মহত্যা করেন ১৩০ সেনা। একই সময় মার্কিন যুদ্ধ-সেনার মৃত্যুর হারের চেয়ে এই হার অনেক বেশি। পেন্টাগনের মুখপাত্র সিনথিয়া স্মিথ বিবিসিকে বলেন, ‘সেনাবাহিনীতে আত্মহত্যার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘আমরা যে কয়েকটি গুরুতর সমস্যার মধ্যে আছি, তার মধ্যে এটি অন্যতম।’ তিনি জানান, যেসব সেনা বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। তবে আত্মহত্যাকারীদের মধ্যে এমন সেনাও আছেন, যাঁদের কখনো কোনো মিশনে পাঠানো হয়নি।২০১০ ও ২০১১ সালে সেনাদের আত্মহত্যার হার কমে গিয়েছিল, কিন্তু ২০১২ সালে আত্মহত্যার ঘটনা খুব বেশি বেড়ে যায়। বিবিসি