মার্কিন সেনার খুনের মামলার রায় আপিল আদালতে বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক আপিল আদালত একজন মেরিন সেনা সার্জেন্টকে খুনি সাব্যস্ত করে দেওয়া রায় নাকচ করে দিয়েছেন। ইরাকে এক বেসামরিক ব্যক্তিকে হত্যার অপরাধে লরেন্স হাচিন্স নামের ওই সার্জেন্টকে ২০০৭ সালে অভিযুক্ত করা হয়।সামরিক বাহিনীর সর্বোচ্চ আপিল আদালতের তিন বিচারক গত বুধবার বলেন, মার্কিন নৌবাহিনীর তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে হাচিন্সের যে জবানবন্দি নেওয়া হয়, তা অগ্রহণযোগ্য।সান ডিয়োগের উত্তরে অবস্থিত ক্যাম্প পেন্ডলটন মেরিন কোর ঘাঁটিতে এক সামরিক আদালত হাচিন্সকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হাশিক ইব্রাহিম আওয়াদ (৫২) নামের এক ইরাকি নাগরিককে গুলি করে হত্যা করেন হাচিন্স ও আরেকজন সেনাসদস্য। এরপর তাঁরা লাশের পাশে একটি রাইফেল ও বোমার সরঞ্জাম রেখে দেন। রয়টার্স।