মার্কিন সেনার বিরুদ্ধে হত্যাযজ্ঞের কোনো প্রমাণ নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে ১৬ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনায় আটক মার্কিন সেনা রবার্ট বেলসের কৌঁসুলি হেনরি ব্রাউনি বলেছেন, তাঁর মক্কেলকে অভিযুক্ত করার পক্ষে খুব সামান্যই প্রমাণ রয়েছে। এ বক্তব্যের আগে গত সোমবার তিনি বলেন, ওই রাতের (হত্যাকাণ্ডের) ঘটনা সম্পর্কে বেলস তেমন কিছুই স্মরণ করতে পারছেন না। হেনরি ব্রাউনি বেলসের বিরুদ্ধে ইতিপূর্বে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকা-সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, এ রকম অভিযোগ চলমান মামলার সঙ্গে প্রাসঙ্গিক নয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক দশক আগে শেয়ার জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে বিপুল অঙ্কের অর্থ জরিমানা করা হয়। ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস নামের একজন বাসিন্দার করা মামলায় তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। বিবিসি।