মার্কিনিদের হুমকি দিলেন লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী খালেদ শেখ মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেওয়া হলে মার্কিন নাগরিকদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও টেপে এই হুমকি দেন তিনি।ওই টেপে আল-কায়েদার নেতা বলেন, ‘(খালেদ শেখকে) মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র সরকার যে দিন এ ধরনের সিদ্ধান্ত নেবে, সে দিন তাঁরা একই সঙ্গে এই সিদ্ধান্তও নেবেন। আমাদের হাতে আটক হওয়া আপনাদের (মার্কিন নাগরিক) যে কেউ মৃত্যুদণ্ড পাবেন।’বিন লাদেন আরও বলেন, ‘আফগানিস্তান যুদ্ধ, কারাগারে আটকে রাখা মুজাহিদদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পূর্বসূরিদের পথেই হাঁটছেন আপনাদের হোয়াইট হাউসের বন্ধু। এএফপি।